সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

মাধবদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার সদর উপজেলার মাধবদী থানার খর্নমদি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় র‍্যাব।

আটককৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়ার সোহরাব হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩) ও ব্রাহ্মণপাড়া এলাকার ফিরোজ খানের ছেলে রবিন খান (৩৫)।এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম।

এসময় তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবদী থানার খরনমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

তারা প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতরে ফলের সাথে অভিনব কায়দায় মাদক বহন করছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাগত মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃদের থানা পুলিশের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit