মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে হাইব্রিড ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট :
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটে হাইব্রিড ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের মহুরুল গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং কৃষিবিদ ড. আব্দুল আজিজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মজিবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমল চন্দ্র মন্ডল ও উপসহকারী কৃষি অফিসার জাকিয়া পারভীন উপস্থিত ছিলেন।মাঠ দিবস অনুষ্ঠানে হাইব্রিড জাতের ভূট্টা চাষের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে কৃষক-কৃষানীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ মাঠ দিবস অনুষ্ঠানে মোহাম্মদাবাদ ইউনিয়নের দেড় শতাধিক কৃষক- কৃষানী অংশগ্রহন করেন

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৫, /বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit