মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আশুলিয়ায় সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের র‍্যালী ও সমাবেশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র‍্যালী ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দসহ পোশাক শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার জামগড়া এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর শেখ লালন বলেন, আজ মহান মে দিবসে আমাদের দাবি মালিক-শ্রমিকের মধ্যে যে বৈষম্য আর সেই বৈষম্য থেকে শ্রমিকদের মুক্ত করতে চাই। এমন অবস্থায় অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাঈল হোসেন ঠান্ডু বলেন, আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়।

মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ফেডারেশনটির অন্যান্য নেতৃবৃন্দ সহ শ্রমিকরা এতে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit