শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ে শঙ্কিত জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্ট জয় পেলেও চট্টগ্রাম টেস্টে ইনিংস পরাজয়ে শঙ্কিত জিম্বাবয়ে। ২১৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় সফরকারীরা। ২২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরে ছিলেন ওপেনার বেন কারান ও অধিনায়ক ক্রেগ আরভিন। চতুর্থ উইকেটে তারা ৪৭ রানের জুটি গড়েন। এরপর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ।  তার শিকার হয়ে ফেরেন আরভিন আর ওয়েসলিমাধেভেরে।

র শুরু থেকেই কোণঠাসা জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সেন উইলিয়ামস (৬৭) ও নিক ওয়েলচের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ২৭.১ ওভারে ৬০ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম অনিক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৪৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ১২০ রান করেন সাদমান ইসলাম অনিক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন মিরাজ। তার ১০৪ রানের ইনিংসটি ১১টি চার আর একটি ছক্কায় সাজানো।এছাড়া ৪১ রান করেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ৪০ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৯ রান করেন ২০২২ সালের জুনের পর টেস্টে ফেরা এনামুল হক বিজয়। ৩৩ রান করেন মুমিনুল হক সৌরভ। 

২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলামের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয় জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে চা পান বিরতির আগে স্কোর বোর্ডে মাত্র ১৭ রান জমা হতেই সফরকারীরা ২ উইকেট হারায়। চা পানের বিরতি থেকে ফিরে হারায় আরও এক উইকেট। ২২ রানেই জিম্বাবুয়ের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ও নাইম হাসান। তাইজুলের শিকার হন ব্রাইন বেনেট ও নিক ওয়েস।

প্রথম ইনিংসে ৬৭ রান করা জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক সেন উইলিয়ামসকে ফেরান স্পিনার নাইম হাসান।  দলকে টেনে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার বেন কারান আর অধিনায়ক ক্রেগ আরভিন।

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit