রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মিরসরাইয়ে ছাত্রদল নেত্রীর উপর হামলা, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের মিরসরাইয়ে নাদিয়া নুসরাত (২২) নামে এক ছাত্রদল নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় এ হামলার ঘটনার ঘটে।

আহতরা হলেন- রাহাত (২৭), লাভলু (২৩) ও রোকেয়া তাহমিনা (৪৮)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাদিয়া নুসরাতের মাথায় জখম হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত জানান, আমার মাকে গালাগাল করার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসী তামিম, হকসাব, জামশেদ অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভর্তি হয়েছি।

হামলার সময় তার ভাই রাহাত ও লাভলুও গুরুতর আহত হয় বলে জানান তিনি।

হামলার বিষয়ে অভিযুক্ত তামিম বলেন, নাদিয়া নুসরাতের নেতৃত্বে আমার মায়ের উপর প্রথমে হামলা হয়েছে। আমার মায়ের (রোকেয়া তাহমিনা) মাথায়ও ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. জোবায়ের হোসেন তারেক জানান, মঙ্গলবার বিকালে আহত নাদিয়া নুসরাত সহ কয়েকজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নাদিয়া নুসরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় নাদিয়া নুসরাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit