শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। এবারের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা।

সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে তাদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে সৌদিয়া এয়ারলাইনসের (এসভি-৮০৩) ফ্লাইটটি।

বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি প্রায় সাত ঘণ্টা উড়ে সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে।

প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কালার ট্যাগ। যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এটির মাধ্যমে হাজীরা যে হোটেলে অবস্থান করবেন, সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে।

এ ধরনের ব্যবস্থাপনা-সহ নানা বিষয়ে সন্তুষ্টি কথা জানান হজযাত্রীরা।

রাত দশটা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোন প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা।

এবারের হজ্ব ব্যবস্থাপনাকে সহজ ও সুন্দর জানিয়ে হজযাত্রীরা বলছেন, আল্লাহর রাস্তায় বের হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পরিবার আত্মীয়-স্বজন, দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা।

আশকোনা হজ ক্যাম্পে বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছুটা অভিযোগও করেন অনেকে।

হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন যাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এবার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

জানা গেছে, এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সৌদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হজযাত্রীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।

এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার এটি উদ্বোধন করেন।

এ ছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit