রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

চৌগাছায় বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৬১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নারায়ণপুর গ্রামের বাসিন্দা মাস্টার তৌহিদুল ইসলাম ও জামায়াত নেতা তুহিনুর রহমান জানান, নারায়নপুর গ্রামের কৃষকরা মাঠের পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য ১০/১২ টি গরু বেধে রাখেন।

হঠাৎ মেঘ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে গ্রামের মৃত আবু বক্করের ছেলে সাইফুল ইসলামের একটি গাভী ও একটি বাছুর এবং নারায়ণপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আজিজুর রহমানের একটি এঁড়ে বাছুর মারা যায়।গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষাধিক টাকা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit