সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।

তিনি ২০১৮ সালে নৌকা প্রতিক নিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়। পরে সেই পথ থেকে রিজাইনপত্র দিয়ে ২০১৯ সালের ১২ এপ্রিল আবারো নৌকা প্রতিক নিয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৩০ মে ২০২৪ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। পরে সরকার ফারহানা আখতার সুমির কাছে উপজেলা চেয়ারম্যান পদে পরাজয় বরণ করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit