মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

বাংলাদেশের সঙ্গে সংযোগ বাড়াতে এয়ারবাস নেবে সৌদিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : সৌদিয়া গ্রুপ তাদের বহরে ২০টি নতুন ওয়াইড-বডি এ৩৩০নিও বিমান যুক্ত করতে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে তাদের জন্য ১০টি কম খরচের ক্যারিয়ার ফ্লাইএডিল। ফ্রান্সের তুলুসে অবস্থিত এয়ারবাস কারখানায় সৌদিয়া গ্রুপের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইব্রাহিম আল-ওমর এবং বাণিজ্যিক বিমান ব্যবসার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান শেরারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌদিয়া গ্রুপের ফ্লিট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সালেহ ঈদ এবং এয়ারবাসের বাণিজ্যিক বিমান বিক্রয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বেনোইট ডি সেন্ট-এক্সুপেরি চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সংযোগ বাড়াতে এবং পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ৩৩০নিও মডেলটির ডেলিভারি ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে। প্রকৌশলী ইব্রাহিম আল-ওমর বলেন, ‘আজকের চুক্তিটি আমাদের বিমানবহরের আধুনিকায়ন ও সম্প্রসারণের উচ্চাভিলাষী কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ২৫০টি গন্তব্যকে সংযুক্ত করা এবং ৩৩ কোটিরও বেশি ভ্রমণকারী ও ১৫ কোটি পর্যটকের ভ্রমণ আরো সহজ করা।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/সকাল ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit