রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : কুয়েটসহ সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড, চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, এটা ছোট বিষয় না যে রাতারাতি সমাধান যোগ্য। কোন ব্যক্তি নিয়ে কথা বলবো না পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। এবিষয়টি তদন্ত কমিটি সবার সাথে কথা বলছে আশাকরি কয়েক দিনের মধ্যে সমাধান হবে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর পৌরসভা ভবন সংলগ্ন ফরিদপুর সাহিত্য পরিষদের ভবনের ভিত্তি প্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তবর্তি সরকারের শিক্ষা উপদেষ্টা ড, চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন।

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোন দাবি উপস্থাপন করত, তখন রাষ্ট্র ঝাপিয়ে পড়তে তাদের উপর। এখন যেহেতুে আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসাথে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। আমরা ছাত্রদের কে আশ্বস্ত করছি তাদের দাবিগুলো সংবেদনশীলতার সাথে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করব।

পরে রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামীর শিক্ষা’ প্রেক্ষিত বর্তমান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা সভাপতিতে সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আবরার নাদিম ইতু, সাহিত্য পরিষদের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit