রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

কালীগঞ্জে দুই মাস ধরে নেই এ্যসিল্যান্ড, ভূমি সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় দুই মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও থমকে গেছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এসিল্যান্ড দিতী রায় বদলি হয়ে বিদেশে চলে যান। এরপর থেকে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। তবে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত ভূমি অফিস করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে উপজেলার ৮টি ইউনিয়ন জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী গোলাম মোস্তফা ভূমি সেবা না পেয়ে সাংবাদিকদের বলেন, প্রায় দুই মাস আগে নামজারি জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো নামজারী কাজের কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতেও পারছে না, কবে নাগাদ এটি সম্পন্ন হবে। শুধু সাধারণ জনগণই নন, দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন। 

এক দলিল লেখক বলেন, প্রতিদিন  কালীগঞ্জ এলাকায় প্রচুর জমি কেনাবেচা হয়। কিন্তু নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ এখন আটকে আছে।

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, উপজেলার অধীনে ৭টি সহকারী ভূমি অফিস রয়েছে, যা সহকারী কমিশনার (ভূমি) দ্বারা পরিচালিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে।

ভোটমারী  ইউনিয়ন ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমি খারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। তাদের বোঝানোও এখন কঠিন হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অধীনে ৭টি সহকারী ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কাজ উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এসিল্যন্ড না থাকায় এসব অফিস থেকে সেবাপ্রার্থীদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে অফিসার পদায়ন করতে জেলা প্রশাসককে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিগগিরই উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদায়ন করবেন বলে তিনি আশাবাদী। 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit