মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

সাগর-রুনী হত্যা মামলা, নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সাগর-রুনী হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিট্টন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি এই তথ্য জানিয়েছে।

এর আগে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ, এমন একটি খবর দেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।

জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৩০শে সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit