শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

ঘুরে ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাউজানে ঘুরে ঢুকে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন ইউএইতে ছিলেন। গত বছরের অক্টোবর মাসে দেশে ফিরেন। স্ত্রী ও ২ ছেলে-মেয়েকে নিয়ে নগরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা যায়, রাতে ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit