সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২ নারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন ধরে দুই নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সিএনজি চালকের ভাষ্য, তার গাড়িতে কয়েকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

রোববার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই নারী হলেন, রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)।

তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

অটোরিকশা চালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আনয়নকারীরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit