শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম

কসবায় বিদ্যুৎস্পর্শে চাচা-ভাজিতার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৬ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বৈদ্যুতিক মটরে বিদ্যুতায়িত হয়ে তারা প্রাণ হারান। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
নিহতরা হলেন, গোপীনাথপুর গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়। নিহত আবুল খায়ের তিন সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জাকারিয়া স্থানীয় একটি কলেজ থেকে কয়েক মাস আগে ডিপ্লোমা কোর্স শেষ করেন। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার কাজ করছিলেন চাচা-ভাতিজা। ডোবা থেকে পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মটর লাগান তারা। দুপুরের দিকে মটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানবশত তারা বিদ্যুতায়িত হন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit