বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

হার্টের উপকারে প্রতিদিন কাঁচকলা খেতে পারেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনি যদি হৃদরোগ থেকে দূরে থাকতে চান, তা হলে প্রতিদিন কাঁচকলা খান। হার্ট সুস্থ রাখতে সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন কাঁচকলার ওপর। আর আপনি প্রতিদিন নিয়মিত কাঁচকলা খেলে একাধিক উপকারও পাবেন। আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে হার্ট।

আর এই অঙ্গটি শরীরের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টিসমৃদ্ধ রক্তকে পৌঁছে দেয়। তাই এ অঙ্গটির সুস্থ রাখা একান্ত জরুরি। তবে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় আজকাল কম বয়সেই হার্টের অসুখ পিছু নিচ্ছে। তাই আপনি প্রাণ নিয়ে পড়ছেন টানাটানি। সে কারণে যেভাবেই হোক হার্টকে সুস্থ রাখতে উচিত। এর জন্য চাই কাঁচকলা।

আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার আগে ফাস্টফুড, তেলসমৃদ্ধ বাড়ির খাবার, মদ ও ধূমপান ছাড়ুন উচিত। এর বদলে ভরসা রাখুন অত্যন্ত উপকারী কাঁচকলার ওপর। তাতেই আপনার হার্টের হাল ফিরবে। এবার আপনি বলতেই পারেন, ঠিক কীভাবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচকলা? জেনে নিন প্রতিদিন কীভাবে কাঁচকলা খাবেন।

আপনি মনে রাখবেন— হার্টের জন্য সেরার সেরা হলো কাঁচকলা। হার্টের হাল ফেরাতে চাইলে অবশ্যই আপনার কাঁচকলা খাওয়া উচিত। কারণ এতে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান রক্তনালিকে শান্ত করে রাখে। যার ফলে কমে প্রেশার। সেই সুবাদে হার্টের রোগ থেকে শুরু করে একাধিক জটিল অসুখ এড়িয়ে চলুন। 

শুধু তাই নয়, এই কাঁচা ফলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্টের গুণে কমে প্রদাহ। এমনকি এতে মজুত ফাইবার কোলেস্টেরল কমায়। যার ফলে কাছে ঘেঁষতে পারে না হৃদরোগ। তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় অবশ্যই কাঁচকলা রাখুন। কারণ এর মতো একটি খাবারকে জায়গা করে দিন, হার্টকে সুস্থ রাখুন। শুধু হার্টের হাল ফেরানোই নয়, এর পাশাপাশি আরও একাধিক উপকার।

আপনার শরীরের ওজন কমাতে চাই কাঁচকলা। ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখসহ বিভিন্ন জটিল রোগ নিতে পারে পিছু। তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে অত্যন্ত উপকারী কাঁচকলা। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে ওজন কমবে, এ কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আপনি কি মাঝেমধ্যেই সর্দি, কাশির সমস্যায় ভুগে থাকেন? সে ক্ষেত্রে ভরসা রাখতেই পারেন কাঁচকলার ওপর। কারণ এতে রয়েছে ভিটামিন সির ভাণ্ডার। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়ায়। শুধু তাই নয়, এতে মজুত একাধিক অ্যান্টি-অক্সিডেন্টের গুণেও রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক কাজ করতে পারে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কাঁচকলা খাওয়া শুরু করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

এ ছাড়া কাচকলা খেলে সুগার থাকবে আপনার নিয়ন্ত্রণে। হাই ব্লাড সুগারে ভুক্তভোগীদের একাধিক খাবারে নিষেধ থাকে। তবে আপনারা যদি নিয়মিত এ কাঁচা ফল খেতে পারেন, সে ক্ষেত্রে অনায়াসে গ্লুকোজের মাত্রাকে বশে রাখতে পারবেন। আসলে এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। শুধু তাই নয়, এতে ভালো পরিমাণে ফাইবারও রয়েছে। যে কারণে কাঁচকলা খেলে সুস্থ থাকে শরীর। কমে সুগার। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত এ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আর দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কাঁচকলা। এতে ভিটামিন ‘এ’ সাহায্য করে। এর পাশাপাশি হাড়ের জোর ও এনার্জি বাড়াতে সাহায্য করে এই কাঁচা ফল। তাই আর সময় নষ্ট না করে নিয়মিত কাঁচকলা খান। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit