রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

ডোমারে ৩দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (১৫এপ্রিল) বেলা ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী ভবন মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

পরে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, জামাতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ আব্দুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওছমান গণি, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মোহাম্মদ মিলন, শরিফ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করে। এতে করে কৃষি বিষয়ক ১৩টি স্টল মেলায় স্থান পায়।

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit