শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্পের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে না সরে আসে, তাহলে তাদেরকে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এমনকি সামরিক হামলার কথাও উড়িয়ে দেননি তিনি। সোমবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা (ইরান) সময় নষ্ট করছে। তারা আমাদের ধীরে ধীরে টেনে নিচ্ছে।  ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও এক সিনিয়র ইরানি কর্মকর্তার বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করলেন।

যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই জানিয়েছে, ওমানে হওয়া এই আলোচনা ছিল ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’। আলোচনার দ্বিতীয় ধাপ হওয়ার কথা আগামী শনিবার, আর এটি হতে পারে ইতালির রোমে বলে জানিয়েছে একটি সূত্র। গোপন সূত্রের মতে, এই বৈঠকগুলোতে মূলত আলোচনা হচ্ছে ভবিষ্যতে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের চিন্তা বাদ দিতে হবে। তারা কোনোভাবেই এ ধরনের অস্ত্র পেতে পারবে না।

আর যদি ইরান সেই পথে অগ্রসর হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সামরিক হামলা পর্যন্ত গড়াতে পারে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘অবশ্যই সেই বিকল্পও রয়েছে।’ তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। তাই তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে—না হলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি করেছিল। তবে ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি বাতিল করেন। পরবর্তীতে জো বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। এখন নতুন করে আবার আলোচনার পরিবেশ তৈরি হলেও, ট্রাম্পের এমন হুঁশিয়ারি পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit