বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

৫ দিনে ৫০ কোটি ছুঁতে চলল জাট, সালমানের সিকান্দারের সংগ্রহ কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : আপাতত বলিউড বক্স অফিসে মুখোমুখি অবস্থানে দুটি সিনেমা। সালমান খানের ‘সিকান্দার’ আর সানি দেওলের ‘জাট’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ‘সিকান্দার’ ১৬দিন পার করে ফেলেছে বক্স অফিসে। অপরদিকে ‘জাট’ মাত্র পেরিয়েছে ৫ দিন। তবে এই কম সময়ের মধ্যে সিকান্দরকে টক্কর দিয়ে খারাপ ফল করছে না ‘জাট’!

নির্মাতা গোপিচন্দ মালিনেনির বলিউড অভিষেক হল জাট দিয়ে। অনেকেই বলছেন, প্রথম সিনেমা হিসেবে খারাপ ফল করেননি তিনি। ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। এদিকে, সিকন্দরের আয় পাল্লা দিয়ে কমছে। খুব সম্ভবত আগামী শুক্রবারই হয়তো বিদায় জানাবে ভাইজান।

‘জাট’ বক্স অফিস সংগ্রহ

ট্রেড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সোমবার ‘জাট’ ছবির আয় কিছুটা কমেছে, তবে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও ৭-৭.৫ কোটি নেট আয় করেছে। এই পাঁচ দিনে ছবিটির মোট আয় প্রায় ৪৭ কোটি টাকা। মুক্তির প্রথম দিন ‘জাট’ ৯.৫ কোটি টাকা আয় করেছিল এবং শুক্রবার ৭ কোটি টাকা আয় করেছিল। সপ্তাহান্তে আয় বেড়ে হয় শনিবার ৯.৭৫ কোটি টাকা এবং রোববার ১৪ কোটি টাকা। আম্বেদকর জয়ন্তী ছুটির কারণে সম্ভবত ১৫.৫৩% দর্শক উপস্থিতি ছিল সোমবারেও।

যদিও সংখ্যাগুলো সানির আগের হিট ছবি ‘গদর ২’ এর মতো চমকপ্রদ নয়, যা ভারতে পাঁচ দিনে ২২৮.৯৮ কোটি টাকা আয় করেছিল, তবুও ‘সিকান্দার’ বা ‘গুড ব্যাড আগলি’র সঙ্গে প্রতিযোগিতায় স্থিরভাবে টিকে আছে। মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি ‘জাট’ ছবিটি প্রযোজনা করেছে।

সানি ছাড়াও ছবিতে রণদীপ হুডা এবং রেজেনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, ভিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব, পি. রবি শংকর এবং বাবলু পৃথ্বীরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে একজন রহস্যময় ব্যক্তির গল্প বলে, যিনি অন্ধ্রপ্রদেশের চিরালার একটি গ্রামে এসে পড়েন আচমকাই, এবং তারপরই সেখানকার ঘোটালা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit