সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

রশিদের শূন্যতা পূরণে রিশাদই উপযুক্ত : ডেভিড ভিসা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই বাজিমাত করেছেন লাহোর কালান্দার্সের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট তুলে নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর সেই পারফরম্যান্সেই প্রশংসা কুড়িয়েছেন লাহোরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে।  

এই তালিকায় রয়েছেন নামিবিয়ান অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসাও, যাকে এ ম্যাচে বিশ্রামে রেখেই একাদশে জায়গা পেয়েছিলেন রিশাদ। তবে নিজে না খেললেও রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ভিসা।  

ম্যাচ শেষে ভিসা বলেন, ‘রশিদের জায়গা পূরণ করা সহজ নয়। গত মৌসুমে সে আমাদের সঙ্গে ছিল না, যার প্রভাব স্পষ্ট ছিল। কিন্তু রিশাদ যেভাবে বল করেছে, তাতে বোঝা যায় আমরা ঠিক লোককেই জায়গা দিয়েছি। রিশাদের মতো একজনেরই আমাদের দরকার ছিল।’  

devid
নামিবিয়ান অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসা

ভিসা আরও বলেন, ‘রিশাদ আজ দারুণ বল করেছে। শাহীনের জন্য এটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে, কারণ রিশাদের মতো একজন বোলার দলে ভারসাম্য এনে দেয়। তাকে দলে পেয়ে আমরা আনন্দিত, সে সত্যিই একটি বড় সম্পদ।’ 

উল্লেখ্য, আফগান লেগ স্পিনার রশিদ খান লাহোর কালান্দার্সের হয়ে কয়েক মৌসুম খেললেও আইপিএল ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সাম্প্রতিক মৌসুমগুলোতে খেলতে পারেননি। সেই শূন্যতা পূরণে এবার লাহোর সুযোগ দেয় রিশাদকে, যিনি প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।  

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit