বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম

কমল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজি : বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে এখনো আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে স্বর্ণের দাম।
এছাড়া ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে বর্তমানে ৩ হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণকে মূলত ঐতিহ্যগতভাবে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়।

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit