শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প ইরানের নিখুঁত হামলায় ভীষণ চাপে যুক্তরাষ্ট্র: রয়টার্স যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর

থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সদর উপজেলায় ট্রাক চাপায় এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।  নিহত রেজাউল করিম (৪৫) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আটক ট্রাক চালক মো.রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।  

নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে যাত্রী ছাড়া মাইজদী টু চৌমুহনী সড়কের সুধারাম থানার একটু সামনে রাস্তার বাম পাশে সিএনজিতে ছিলেন করিম। ওই সময় তিনি ডান পাশে মোড় নিতে গেলে সোনাপুর গ্রামী বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, থানা থেকে ৫০গজ সামনে সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করে।  মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit