বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

এক ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে আবাহনীতে খেলা তাওহিদ হৃদয় এবার তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক। ঢাকা লিগে নয় বছর পর কাল আবাহনীকে হারিয়েছে মোহামেডান। 

জয়ের পর তাওহিদ বলেন, ‘চাপ সব সময়ই থাকে। ঢাকা লিগে ক্লাব কর্মকর্তাদের একটা ঐতিহ্য আছে। মর্যাদার একটা ব্যাপার আছে। মনে হয়, অনেক খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচেও এভাবে খেলেনি, আজ (শনিবার) যেভাবে খেলেছে তারা। উপভোগ করেছি। এরকম ম্যাচ যত খেলব, তত উন্নতি হবে।’

ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক হয় তাওহিদের। মোহাম্মদ মিঠুনকে আউট না দেওয়ায় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্ক করেন মোহামেডান অধিনায়ক। তাওহিদকে বিসিবি এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। 

নিষিদ্ধ হওয়ার খবর জানার আগে তাওহিদ বলেন, ‘ম্যাচে অনেক সময় অনেক কিছু হয়। মানুষ মাত্রই ভুল করে। খেলোয়াড় হিসাবে আমিও করতে পারি। ভুল স্বীকার করে নেওয়া উচিত।’তাওহিদ বলেন, ‘আবাহনীতে আমি গত বছর খেলেছি। শাইনপুকুরেও খেলেছি। পেশাদার খেলোয়াড় হিসাবে যে দলে থাকব, সেই দলের জন্য ভালো খেলতে হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit