বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

২৩ দিনে ২২৪ বার গাজার আবাসিক এলাকায় ইসরাইলের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোয় প্রতিনিয়তই বাড়ছে ইসরাইলি হামলা। সম্প্রতি ইসরাইলের ৩৬টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ হামলায়ই নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এ ছাড়াও ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আবাসিক ভবনও শরণার্থী তাঁবুতে ইসরাইলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজাজুড়ে সামরিক হামলায় ‘কেউ কোথাও নিরাপদ নয়’। এএফপি।

গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে নিরন্তর ‘জোরপূর্বক স্থানান্তর’ করা হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে, মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী।’সেসময় এ কর্মকর্তা দেইর আল বালাহতে আবু ইসা পরিবারের কথা উল্লেখ করেন। তার তথ্যানুযায়ী, একটি আবাসিক ভবনে ৬ এপ্রিল একটি মেয়ে, চার নারী এবং একটি চার বছর বয়সি ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদের বিষয়ে তিনি আরও বলেন, ‘ইসরাইলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেয়। কিন্তু সেই এলাকার তাঁবুতেও হামলা অব্যাহত ছিল। ১৮ মার্চ থেকে এ ধরনের অন্তত ২৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।’ 

এরপর শামদাসানি ইসরাইলি সেনাবাহিনীর ৩১ মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছেন। সেখানে গাজার প্রাণকেন্দ্র রাফাহতে বড় আকারের স্থল অভিযান শুরু হয়। ইসরাইলের বাস্তচ্যুতির বিষয়টিকে নিন্দা জানিয়ে শামদাসানি আরও বলেন, ‘অধিকৃত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা জোরপূর্বক স্থানান্তরের সমান। এ বিষয়টি চতুর্থ জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।’

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit