বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। দেশটির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।  

কোকোপো বিচ বাংলো রিসোর্টের রিসেপশনিস্ট ইমোনক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।  

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

দেশটিতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।

এর আগে ২৪ মার্চ পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সূত্র: দ্য হিন্দু, এএফপি

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit