শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে হেরাইনসহ সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে (২৭) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আট পুরিয়া হেরাইন ও হোরাইন সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়।রবিউল ইসলাম সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন মাদকসেবি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৮ পুড়িয়া হেরোইন এবং হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, হেরোইন সেবনের সময় দর থানা পুলিশ পঞ্চগ্রাম থেকে রবিউল নামে একজনকে করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন জানান, হেরোইনসহ পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম আটকের বিষয়টি অবগত হয়েছে। পরে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস নেটিশের মাধ্যমে রবিউলকে বহিস্কার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit