শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

ওয়াকফ ইস্যুতে আবারও উত্তাল মুর্শিদাবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে আবারও অশান্তির রূপ নিল মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা। শুক্রবার দুপুর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে, যখন একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়কে অবরোধ করার চেষ্টা করে।

হিন্দুস্থান টাইমস বাংলার প্রতিবেদন বলছে, ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত। জঙ্গিপুর, সুতির মতো এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সুতি এবং সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ একাধিক মিছিলে নামেন। 

মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। অনেক পথিকও এতে জখম হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। তবে বিকাল পাঁচটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এখন প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির সূত্রপাত হয় সুতির সাজুর মোড় এলাকায়। সেখানে একাধিক মিছিল এসে জড়ো হচ্ছিল। আটকে দেওয়া হয় রাস্তা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। মিছিলে যোগদানকারী কয়েক জন যুবক ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়। তখন পুলিশের উপর ইট-পাথর ছোড়া হয়।

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit