শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত ‘গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ’-এর মন্ত্রীপর্যায়ের কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় অভিযোগ করে বলেন, ‘গাজার বাসিন্দারা ন্যূনতম জীবনধারণের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত’।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে শর্তযুক্ত করা উচিত নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহে বাধা দূর করতে একযোগে কাজ করা।

প্রিন্স ফয়সাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে মিসর ও কাতার-এর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে-

  • গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের যেকোনো রকম জোরপূর্বক স্থানান্তর বা বিতাড়নের বিরোধিতা করা হয়েছে।
  • UNRWA (ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা)-এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
  • গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে একত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার আহ্বান জানানো হয়েছে।
  • অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে, যা জাতিসংঘের প্রস্তাবসমূহ অনুযায়ী হওয়া উচিত।
  • দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যেমন- বসতি সম্প্রসারণ, ঘরবাড়ি ধ্বংস এবং জমি দখলের কঠোর নিন্দা জানানো হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit