বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দ. আফ্রিকা সবাই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ে। সাধারণত দেশের ক্রিকেট যখন তলানিতে থাকে, তখন জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের ফর্মে ফেরানোর চেষ্টা করে জাতীয় ক্রিকেট দল–এমন ‘অভিযোগ’ দেশের ক্রিকেটপ্রেমীদের।

চলতি মাসে সেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল সিলেটে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটি বিষয় পরিষ্কার বলে দিয়েছেন, শক্তিশালী বা দুর্বল প্রতিপক্ষ তার অভিধানে নেই। সব প্রতিপক্ষকেই সমান গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি।

শুক্রবার (১১ এপ্রিল) মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজই চ্যালেঞ্জিং। জিম্বাবুয়ের বিরুদ্ধেও আমাদের সেই মানসিকতা নিয়েই নামতে হবে। যে চাপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গেলে থাকে, এখানেও সেটা থাকবে।’

‘আমি বারবার বলছি, কোনো দলই ছোট নয়। ক্রিকেটাররাও এমন কিছু ভাবছে না। আমি চাই সাধারণ মানুষ এবং মিডিয়াও যেন এমন করে না ভাবে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সবাইকেই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজ নিয়ে শান্তর ভাবনা, ‘আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আসল বিষয়। গত বছর যদি দেখেন, টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি হয়েছে। তিনটি ম্যাচ জিতেছি। এবার আরও ছয়টি টেস্ট রয়েছে। আমরা চাই এর চেয়ে ভালো ফল করতে।’

আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। সিলেটে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল। ২৮ এপ্রিল চট্টগ্রামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit