শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর বাজারে রাজশাহীর আম ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

লালমনিরহাটে হত্যা মামলার আসামী আ’লীগ নেতা রাশেদ গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাশেদকে ঢাকার লালবাগ থানায় গণহত্যা, মিরপুর থানায় হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাশেদুল হাসান রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে এবং লালমনিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। লালমনিরহাট সদর থানা ওসি নুরুন্নবী বলেন, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাঙচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাঙচুর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। তিনি দির্ঘদিন থেকে পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit