শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাঙামাটি শহর বিক্ষোভে উত্তাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটি শহরও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সোমবার সকালে নো-ওয়ার্ক, নো-ক্লাস কর্মসূচির পর দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ মানুষ শহরের দোয়েল চত্ত্বরে মিলিত হয়ে সমাবেশ করেছে। সেখানে প্রতিবাদকারীরা ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে নানান শ্লোগান দেয়। এসময় বক্তারা আরব বিশ্বের নেতাদের নীরবতার সমালোচনা করেন এবং ইসরায়েলী পণ্য বয়কটের আহবান জানিয়েছেন।এরআগে জোহরের নামাজের পর শহরের তিনটি প্রধান এলাকা রিজার্ভ বাজার, বনরূপা, ও তবলছড়ি হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে সাধারণ মানুষের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনসহ বিভিন্ন ইসলামিক দলের সংহতি প্রকাশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন পুরাতন বাস স্টেশন মসজিদের খতিব এম এ মোস্তফা হেজাজী, আমানতবাগ জামে মসজিদের খতিব মোঃ আখতার হোসেন চৌধুরী, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শরীয়তুল্লাহ, জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটির সভাপতি এ বি এম তোফায়েল, জাতীয় ওলামা মশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আবু হাশেম, ছাত্রনেতা আব্দুল আহাদসহ ওলামায়ে ক্বেরামবৃন্দ।এর আগে দুপুরে গণহত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। এছাড়াও জেলার কাউখালী, কাপ্তাই, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
এছাড়া সকালে পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে শিক্ষার্থীরা।এদিকে, গাঁজায় যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইজরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি। পৌর জামায়াতের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit