সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

শার্শায় পুলিশের অভিযান ৫ জুয়াড়ী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়ীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে নাভারন ইসলামপুর গ্রামে। আটক জুয়াড়ীরা হলো কাজিরবেড় গ্রামের হারুন অর রশিদ (৫৬), মজিবর রহমান (৫২), ওয়ালীউল্লাহ(৫০)কালু মিয়া(৬২) মারুফহোসেন (৩৮)। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয়রা জানান আটককৃতরা দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে। শার্শা থানার এস আই সোহানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নাভারন ইসলামপুর মোড়ে মুজিবরের চায়ের দোকানে জুয়ার আসর বসেছে।

এমন খবর পেয়ে রোববার রাত সাড়ে ১০ টার সময় শার্শা থানার এস আই কামরুল ইসলাম , এস আই উজ্বল হোসেন, এস আই হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপুর মোড়ে মজিবরের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় ৫ জন জুয়াড়ীকে আটক করা হয়। এ সময় আটক জুয়াড়ীদের স্বজনেরা পুলিশকে বিভিন্ন ভাবে বাধাদেয়। এমন খবরে নাভারন সার্কেল (ক) এর সিনিয়র সহকারী পুলিশ সুপরি নিশাত আল নাহিয়ান ও শার্শা থানার অফিসার ইন চার্জকে এম রবিউল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রক করে আটক আসামীদের থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন নাভারন ইসলামপুর থেকে ৫ জন জুয়াড়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের মামলা দিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে ।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit