সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত 

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৭এপ্রিল) বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এ  সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচি জনসংযোগ ও দাওয়াতি পক্ষ বাস্তবায়নের  লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি,ইউনিটসভাপতি ও টিম সদস্য  এবং উপজেলার সকল রুকুন অংশগ্রহণ করেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক  মাওলানা নুরুজ্জামান  আল মামুনের  পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল বলেন, দাওয়াতী পক্ষ সকলে নিকট আমাদের এ দাওয়াত পৌঁছাতে হবে।
 সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। দলটির প্রত্যেক নেতাকর্মী এতোই যোগ্যতা সম্পন্ন যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শৃঙ্খলা সাথে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন। সাম্প্রতিক পতিত সরকার পতনের পর কেন্দ্রের প্রত্যেকটি সিদ্ধান্ত ও নির্দেশনা সর্বাত্মক পালন করার মাধ্যমে নেতাকর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। জামায়াতের আগামীদিনের কর্মসূচী হবে গণমানুষের আশা-আকাঙ্খা পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জনসংযোগ ও দাওয়াতি পক্ষ ঘোষণা করেছেন। এই কর্মসূচী বাস্তবায়নে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে পূর্বের চেয়ে দূর্বার গতিতে কাজ করার আহবান করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর হাফেজ আমিন উদ্দিন খান, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান,  মাস্টার কামাল  আহমেদ,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  তুহিনুর রহমান,  সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit