রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

ট্রাক্টর চালক হৃদয় অনর্গল ইংরেজিতে কথা বলে আলোড়ন সৃষ্টি কাজের ফাঁকে ইংরেজি চর্চায় সফল হৃদয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ অনর্গল ইংরেজিতে কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন বোচাগঞ্জ উপজেলার মুর্শিদা হাট ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায়। ইংরেজি কথা বলায় এলাকার মানুষের কাছে ও নেট দুনিয়ায় এখন ‘ইংলিশ ম্যান’ নামে পরিচিত।

বিদেশি ভাষায় সাবলীলভাবে কথা বলে সোশ্যাল মিডিয়ায় ব্লগ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। বিস্ময় জাগিয়েছেন নিজের গ্রামের মানুষদেরও। হৃদয় রায়ের পড়ালেখার সৌভাগ্য হয়নি নামিদামি স্কুল বা কলেজে। প্রাতিষ্ঠানিকভাবে নেই কোনো প্রশিক্ষণও। তার পরও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ইংলিশ ম্যান হিসেবে। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে দিনাজপুরের বোচাগঞ্জের এই তরুণ এখন আন্তর্জাতিক প্ল্যাটফরমে।

অর্থের অভাবে থেমে গেছে তার পড়ালেখা। সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন তিনি। এর পরে আর পড়ালেখা করা হয় না। নিজের ট্রাকে ও এলাকার লোকের সঙ্গে কাজ করতে করতে ইংরেজিতে কথা বলার পারদর্শিতা ও সোশ্যাল নেটওয়ার্কে ইংরেজিতে কনটেন্ট বানিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন হৃদয়।

হৃদয় চন্দ্র রায় ঢাকা মেইলকে বলেন, আমার ছোট থেকেই ইচ্ছা ছিল ইংরেজিতে কথা বলার। তখন থেকেই আমি ইংরেজি চর্চা শুরুকরি এবং যেখানেই যাই সেখানে সবার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। হৃদয় আরও বলেন, আমি ফেসবুকে একদিন দেখি একটা মেয়ে ইংরেজিতে কনটেন্ট বানাচ্ছে। তাকে দেখে আমিও ২০২৫ সালের শুরুথেকে ইংরেজিতে কনটেন্ট তৈরি করি এবং ভালো সারা পাই। বর্তমানে আমি ৭০ জনকে অনলাইনে ইংরেজি পড়ানোর চেষ্টা করেছি।

সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অনিক রায় ঢাকা মেইলকে বলেন, হৃদয় দাদার ভিডিও ফেসবুকে প্রতিদিন দেখি। দাদার মধ্যে অনেক প্রতিভা আছে। দাদার ভিডিও দেখে আমিও ইংরেজি শেখার চেষ্টা করি। বাতাসন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সনাতন রায় ঢাকা মেইলকে বলেন, হৃদয় ভাইয়ের ইংরেজি বক্তা হয়ে উঠা দেখে আমিও অনুপ্রাণিত হচ্ছেন। আমিও ভাইয়ের মতো হতে চাই। এজন্য আমিও হৃদয় ভাইয়ের ভিডিও দেখে ইংরেজি চর্চা করতেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit