মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

আজ খুশির ঈদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সোমবার (৩১ মার্চ) থেকে ঈদুল ফিতর।

এদিন, মুসলমানরা নতুন জামাকাপড় পরিধান করে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। বড়রা ছোটদের উপহার ও সেলামির টাকা দেন, যা ঈদের আনন্দের প্রকাশ। এ উপলক্ষে ঘরোয়া রান্নায় বিশেষ খাবারের আয়োজন করা হয়, এবং অনেকেই একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান।

এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মুঘল আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকার দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদান।

ঈদের তারিখ প্রতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা সাধারণত ২৯ বা ৩০ দিনের চান্দ্র মাসে নির্ধারিত হয়। এই বছর ২৯টি রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে, যা মুসলিমদের জন্য অন্যতম বড় ধর্মীয় উৎসব

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৫,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit