রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জমাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন তিনি।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রসঙ্গত, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit