রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নরসিংদীতে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ৩৭ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেফতার করেছে  পুলিশ।

ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর গভীর রাতে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যরাতে ১৪-১৫ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ডাকাত দল বাড়ির মূল দরজা খুলে ভিতরে প্রবেশের পর প্রথমে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরের বিভিন্ন রুমে ঢুকে আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রায়পুরা থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে বিশেষ অভিযানে ২৯ মার্চ দুপুরে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন দুই আসামি— মানিক মিয়া (৪২) ও হুমায়ুন কবির (৪৫)—কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানায় পুলিশ।

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit