শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট মার্কিনিরা হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী রাঙামাটিতে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন, দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ ‎লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ মধ্যবয়সী ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল কপাল পুড়ছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের! নওগাঁয় দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন  আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপ-প্রচার পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি পাকিস্তানের কোচ হলেন সরফরাজ

গাজায় নতুন ইসরাইলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরু করার পর থেকে গত ১১ দিনে ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ২,০৫৪ জন আহত হয়েছেন। 

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হাজারো ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহত হয়েছেন। তাদেরকেও মৃতের সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ ১৫ মাস ধরে আগ্রাসন চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়। কারণ, দখলদার ইসরাইল গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষে হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি এবং ইসরাইলি বন্দিদের মুক্ত করতেও ব্যর্থ হয়েছে।

যদিও ৪২ দিনব্যাপী এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইল বারবার চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হওয়ার পরও তারা দ্বিতীয় ধাপে আলোচনায় অংশ নিচ্ছে না। উলটো গত ১৮ মার্চ থেকে নিরীহ গাজাবাসীর ওপর নতুন করে হামলা শুরু করেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit