রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার-থাইল্যান্ডকে সাহায্যের আহ্বান ইন্দোনেশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দেশ দু’টিকে সাহায্যের আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার রাতে প্রাবোও সুবিয়ান্তো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের চিন্তাধারা ও প্রার্থনা উভয় দেশের জনগণের সঙ্গে রয়েছে। ইন্দোনেশিয়া ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধার প্রচেষ্টায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’

শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি প্রকাশিত না হলেও গৃহযুদ্ধের কবলে থাকা মিয়ানমারের জান্তা সরকার বৈদেশিক সাহায্যের বিরল আবেদন জানিয়েছে।

ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ৪০০ জন। অপরদিকে থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit