মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

পুরানের ছক্কা—পুরাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে টি-টোয়েন্টিতে ব্যাটিয়ে সেরা কে? উত্তরে কেউ বিরাট কোহলিকে টানবেন, কেউ ডি কক কিংবা ট্রাভিস হেডকে। কেউ আবার রোহিত শর্মা বা শ্রেয়াস আইয়ারের নাম বলবেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং বলেছেন নিকোলাস পুরানের নাম। কিন্তু এদের নামই কেন? এর উত্তরও সোজা—ছক্কা হাঁকান, এরা বাউন্ডারিতে বল পাঠাতে সিদ্ধহস্ত।

একজন ক্যারিবিয়ান হিসেবে পুরানের গড়ন কিছুটা আলাদা। তবে ছোট দেহে হাঁকান বিশাল ছক্কা। আইপিএলের এই মৌসুমেই তিনি বল আকাশে উড়িয়ে সীমানাছাড়া করেছেন ১৩বার। সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে বৃহস্পতিবার খেলেছেন ২৬ বলে ৭০ রানের টর্নেডো। ছিল ছয়টি ছক্কার মার। গত মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে করেছিলেন ৫০০ রান। এবারও দেখাচ্ছেন তাণ্ডব।

গতকালের ছক্কালীলা দেখানোর পর পুরানকে জিজ্ঞেস করা হয়, কিভাবে? পুরান দিয়েছেন ছক কষে উত্তর, ‘পরিকল্পনা করে ছক্কা মারি না। সর্বোচ্চ চেষ্টা করি ভালো পজিশনে যেতে। এরপর যদি বল সেখানে পাই, চেষ্টা করি ভালো টাইমিং করতে। গত ৯ বছরে নিজের শিল্প নিয়ে কাজ করে চলেছি।’

তবুও কিছু তো একটা আছে, যা পুরানকে এত শক্তি যোগায়। ক্যারিবিয়ান তারকা জানালেন ছক্কা হাঁকাতে অবিশ্বাস্য এক প্রতিভা কাজ করে, ‘নিজের ব্যাট স্পিড নিয়ে কখনও কাজ করিনি, শুধু অবিশ্বাস্য প্রতিভায় ভাগ্যবান। তবে বছরের পর বছর ধরে যে ধরনের কাজ করে এসেছি, মাঠে সেসবের ফল পেয়ে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’

টপ অর্ডারে ব্যাট করতে পেরে খুশি পুরান। মহাকাব্য লিখতে একটু হলেও সাহায্য করছে তাকে। গতকাল পুরান ঝড়ে হায়দ্রবাদও রক্ষা পায়নি। ১৯০ রানের পুঁজি নিয়েও লক্ষ্ণৌকে আটকাতে পেরেছিল মোটে ১৬ ওভার পর্যন্ত। ৫ উইকেট ও ২৩ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় পুরানদের লক্ষ্ণৌ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit