মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

বাংলাদেশের আম ও কাঁঠাল বেশ সুস্বাদু: চীনা প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে দেয়া পোস্টে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের মধ্যে অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। পোস্টে শফিকুল আলম লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।
 
প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটি ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর এবং এখন পর্যন্ত এটি একটি দুর্দান্ত সাফল্য।
 
শফিকুল আলম আরও লেখেন, জিংপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন। চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে। বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে।
 
প্রেস সচিব লেখেন, বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে তার দুটি সফরের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি আরও বলেছেন তিনি বাংলাদেশি আম এবং কাঁঠাল খেয়েছেন। এগুলো বেশ সুস্বাদু। আগামী মাসগুলোতে বাংলাদেশ এই ফলগুলো চীনে ব্যাপকভাবে রফতানি করার আশা করছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit