মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

নওগাঁয় প্যারাগন ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৭ Time View
নওগাঁ প্রতিনিধি : গ্রী, হিটাচি, স্যামসাং হাইয়ার সহ বিশ্বের সব নামি-দামি ইলেকট্রনিকস পণ্য বিক্রয় প্রতিষ্ঠান “প্যারাগন ইলেকট্রনিকস” এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৭ই মার্চ) বিকালে নওগাঁ শহরের  মুক্তির মোড় এলাকায় সমবায় মার্কেটে এক জমকালো আয়োজনের মাধ্যমে বানিজ্যিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।  ফিতা কাটার মধ্যমে উক্ত উদ্ভোদন অনুষ্ঠানের শুভ সূচনা এবং দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 
উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ  জেলা বিএনপির সাবেক  সভাপতি ও সাবেক পৌর মেয়র নজমুল হক সনি, সাউথইস্ট ব্যাংক নওগাঁ শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দপ্তরিপাড়া মাদ্রাসার মাহতামিম মাওলানা মাহমুদুল আলম শাহ্,  জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ সহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুদ হাসান তুহিন বলেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে আমরা সকলেই এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি।  আমাদের দৈনন্দিন কাজকে সহজ এবং গতিশীল করতে প্রযুক্তির অবদান অসামান্য। এক রকম  প্রয়োজনের তাগিদেই মানুষ এখন ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করছেন।

দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানটি বিদেশি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।  ক্রেতারা মূলত টেকসই এবং মান সম্মত পন্য ক্রয় করার চাহিদা প্রকাশ করেন, তাছাড়া মানের চেয়ে দামের তফাৎটাও খুব একটা কমবেশি নয়।  সবশেষে প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় সকলের প্রতি দোয়া চান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit