শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ঈদ মিছিলের প্রস্তুতি নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : ঈদের আনন্দ বাড়িয়ে দিতে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণা দিয়েছিলেন, সুলতানি আমলের মতো ঈদে আনন্দ মিছিল আয়োজন করার। এবার সেই ঈদ মিছিলের প্রস্তুতির কথাও জানালেন এই উপদেষ্টা।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ঈদ প্রস্তুতি নিয়ে আসিফ মাহমুদ জানান, ‘পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘মিছিলে আসছে ঐরাবতও (হাতি), আপনি আসছেন তো?’

এর আগে, ঈদকে আনন্দমুখর করতে ঢাকায় সুলতানি আমলের মতো ঈদ মিছিল ও পুরতান বাণিজ্যমেলার মাঠে ঈদের জামাত আয়োজন করার কথা জানান আসিফ মাহমুদ। ঈদকে আনন্দমুখর করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি তখন বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

তিনি আরও লিখেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্যমেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

আসিফ মাহমুদ লিখেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসঙ্গে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’ সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit