বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

শার্শায় মহান স্বাধীনত ও জাতীয় দিবস পালন ও বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার ও শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা । এ সময় নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অপরদিকে ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসানের নেতৃতে শার্শা মিনি স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ও বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়াল দেওয়া ,শার্শা থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন করা । এ সময় শার্শা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়্ । ডিসপ্লে প্রদর্শনে অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয় ।

জাতীয় ও স্বাধীনতা দিবসের এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা সরকারী পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ মোঃ সাজেদুল ইসলাম, যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক, প্রানী সম্পাদ অফিসার তপু কুমার সাহা, সমবায় অফিসার মোঃ আব্দুর রাশেদ, মহিলা বিসয়ক অফিসার জাহান-ই-গুলশান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জীবনে এক অবিস্মরনীয় দিন। গৌরবোজ্বল এই দিনে ১৯৭১ সালে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit