বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

লিবিয়া থেকে ঢাকায় ফিরেছেন আরও ১৪৪ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে ফিরেন।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে ২৬ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়। 

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ৫৫জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপলী হতে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ৬জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। 

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে ২৭ মার্চ সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit