মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সুস্বাদু সেমাই কেক তৈরির রেসিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৭২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খাবারে পরিপূর্ণতা আর ঈদের আমেজ আনতে খুব কম সময়ে তাই তৈরি করে নিতে পারেন ঈদ স্পেশাল নবাবি সেমাই। মজাদার এ খাবারটি ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে আরও কয়েক গুণ।

 প্রয়োজনীয় উপকরণ
 
এক প্যাকেট সেমাই
আধ কাপ তেল
এক কাপ দুধ
দেড় কাপ চিনি
চারটি ডিম
পরিমাণমতো কাজুবাদাম
কিশমিশ ১০টি
১০০ গ্রাম বাটার
২ টেবিল চামচ বেকিং পাউডার
সাজানোর জন্য কনডেন্স মিল্ক পরিমাণমতো
 
যেভাবে তৈরি করবেন
 
প্রথমে সেমাইগুলো তেলে বাদামি করে ভেজে রাখুন। এরপর ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন, এরসঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন। এরপর এই মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার ও কাজু-কিশমিশ মিশিয়ে নিন।
 
কেকের পাত্রে হালকা তেল মাখিয়ে পুরো মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন। ওভেন না থাকলে চুলায় তাওয়ার ওপরে পাত্রটি রেখে হালকা আঁচে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।
 
তৈরি হয়ে গেলে একটি ভালো পাত্রে নিয়ে উপরে কনডেন্স মিল্ক ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সেমাই কেক।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit