মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

তামিম দ্রুত সুস্থ হয়ে উঠুক, প্রার্থনা শোবিজ তারকাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল। প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায়, অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে দেশসেরা ওপেনারের। তামিম এখন হাসপাতালে শয্যাশায়ী, তার হার্টে রিং পরানো হয়েছে। 

জনপ্রিয় ক্রিকেট তারকার হঠাৎ এমন অসুস্থতা শোবিজ অঙ্গনের ব্যক্তিদের মনেও আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে সবারই একই প্রার্থনা- তামিম যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান তামিম ইকবালের সুস্থতা কামনা করে ফেসবুক পোস্টে লিখেছন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।’দেশের তরুণ প্রজন্মের নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একাধিক পোস্ট দিয়েছেন তামিমকে নিয়ে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করে এই শিল্পী লিখেছেন, ‘ইয়া রাব্বুল আলামিন আপনি তামিম ইকবালকে দ্রুত সুস্থ করে দিন।’

তামিমের সুস্থতা চেয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তার একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘গেট ওয়েল সুন ভাই।’ ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’

চিত্রনায়ক আরিফিন শুভও তামিমের সুস্থতা কামনার অপেক্ষায় রয়েছেন। এই নায়ক লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সেই অপেক্ষায়।’চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।’

শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!’ তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit