শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যদিও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তারপরও ভাইজানকে নিয়ে নেটিজেনদের মাঝে এখনো চলছে সম্পর্কের চর্চা। 

তবে বলিউডে ক্যাটরিনার পথচলার শুরুতেই সালমান খান ছিলেন তার অন্যতম ভরসা এবং পথপ্রদর্শক। বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ ব্যবসায়ী এডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেন। 

রেস্তোরাঁ মালিক এডি সিং বলেন, তার রেস্তোরাঁর শুরুর দিকের একরাতে ক্যাটরিনা কাইফকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে তার ভাই সোহেল খান ও আরবাজ খান। পরিবেশ দেখে এডি সিংয়ের মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত। 

এ রেস্তোরাঁ মালিক বলেন, সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ। ‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূর্ত উল্লেখ করে এডি সিং বলেন, সালমান খানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই সেদিন দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়।

সেই ঘটনা স্মরণ করে একসময় নিজেও ভাইজানের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, সময় তাদের দুজনকেই অনেক পরিণত করেছে। শুরুটা হয়েছিল ‘মেইনে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমা দিয়ে, আর সেই পথচলা গিয়ে পৌঁছেছে ‘টাইগার থ্রি’ পর্যন্ত। এই দীর্ঘযাত্রায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছেন ‘পার্টনার’, ‘হ্যালো’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ একাধিক জনপ্রিয় সিনেমায়।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit