শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় দুই অভিনয় শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। একসঙ্গে বেশকিছু নাটকে জুটি হিসেবে দেখা গেছে তাদের। আরশ-সুনেরাহকে নিয়ে নাটকপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এবার সেই গুঞ্জনের পালেই যেন জোর হাওয়া দিলেন সুনেরাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) আরশ খানের জন্মদিন উপলক্ষ্যে দুজনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এ অভিনেত্রী। 

বিশেষ এই দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে সুনেরাহ লেখেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, যিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন। ভালোবাসা ও আশীর্বাদ রইল। সামনে আসন্ন বছরটি তোমার জন্য সুন্দর ও সফল হোক।’ 

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। তবে এ প্রসঙ্গে তারা সবসময় নিজেদের ‘সহকর্মী ও ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে এসেছেন। বিষয়টি নিয়ে গুঞ্জনের মাঝেই আবার একসঙ্গে ছবি দিয়ে আলোচনায় এই অভিনেত্রী। এদিকে, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ শিরোনামের একটি নাটকে সবশেষ একসঙ্গে আরশ ও সুনেরাহকে অভিনয়ে দেখা গেছে। এছাড়া গত ১৪ জানুয়ারি প্রকাশিত ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টের কেন্দ্রীয় চরিত্রেও তারা অভিনয় করেছেন। 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit