বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

তামিমের জায়গায় নেমে সেঞ্চুরি মিরাজের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)  অষ্টম রাউন্ডের ম্যাচে টস করতে নেমেছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তার। এখন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসা চলছে তার। এরই মধ্যে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে তামিমের যখন হাসপাতালে চিকিৎসা চলছে, তখন তার মোহামেডানের সতীর্থরা মাঠে নেমেছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সেখানে টস জিতে আগে ব্যাট করে শাইনপুকুর। তবে মোহামেডান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।দলটির পক্ষে সর্বোচ্চ ৭৭ রান এসেছে অধিনায়ক রায়ান রাফসান রহমানের ব্যাটে। আর শেষদিকে ব্যাট  করতে নেমে ৫৭ রান করেন শরিফুল ইসলাম।

দলের বাকি ৯ ব্যাটারের মধ্যে বিশের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল অনিক সরকার (২২)। ব্যাটিং দুর্দশায় শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং সাইফ উদ্দিন।

২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানের পক্ষে ইনিংস শুরু করেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। তামিমের জায়গায় ওপেন করতে নেমে ৮৬ বলে ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন মোহামেডান অলরাউন্ডার। রনিও পিছিয়ে ছিলেন না, রহিম আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরার আগে করেছেন ৬১ রান। তাদের উদ্বোধনী জুটিতেই মোহামেডান পেয়ে যায় ১৬৪ রান।

বাকি পথ পেরোতে আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি দলটিকে শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit